পূজা — ১৮৮
গীতবিতান
এ আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,এ দেহমন ভূমানন্দময় হবে।চক্ষে আমার মায়ার ছায়া টুটবে গো,বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো,এ জীবনে তোমারি, নাথ, জয় হবে।রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে।কাঁপবে তোমার আলো-বীণার তারে সে,দুলবে তোমার তারামণির হারে সে,বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।
Comments
Loading comments…