পূজা — ২০১
গীতবিতান
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন—আমার ব্যথার পূজা হয় নি সমাপন।যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,তখন আপন শেষ শিখাটি জালবে এ জীবন—আমার ব্যথার পূজা হবে সমাপন।অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,মনের মাঝে উঠেছে আজ ভ’রে।যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন—আমার ব্যথার পূজা হবে সমাপন।
Comments
Loading comments…