পূজা — ২০২
গীতবিতান
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে—আমি তাইতে কি ভয় মানি!জানি জানি, বন্ধু, জানি—তোমার আছে তো হাতখানি॥
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।
Comments
Loading comments…