পূজা — ২০৩

গীতবিতান

যখন তোমায় আঘাত করি তখন চিনি।শত্রু হয়ে দাঁড়াই যখন, লও যে জিনি।এ প্রাণ যত নিজের তরে তোমারি ধন হরণ করেততই শুধু তোমার কাছে হয় সে ঋণী।উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখেতোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।আলো যখন আলস-ভরে নিবিয়ে ফেলি আপন ঘরেলক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী।

Comments

Loading comments…