পূজা — ২০৬
গীতবিতান
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?কিসের তরে এই আয়োজন এমন কলরবে?অগ্নিবাণে তুণ যে ভরা, চরণভরে কাঁপে ধরা,জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে॥বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করোউৎস যদি না বাহিরায় হবে কেমনতরো?এই-যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুট-মণি—মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে॥
Comments
Loading comments…