পূজা — ২১
গীতবিতান
জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত—চিত্ত অম্বর কর তরঙ্গিতনিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে।মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার,সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার।তানে তানে প্রাণে প্রাণে গাঁথ’ নন্দনহার।পূর্ণ কর’ রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে।
Comments
Loading comments…