পূজা — ২১০

গীতবিতান

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা—এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা॥এরই গোপন হৃদয়-’পরে ব্যথার স্বর্গ বিরাজ করেদুঃখে-আলো-করা॥বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে—হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।

দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবেসুধায়-সুধায়-ভরা॥

Comments

Loading comments…