পূজা — ২১১

গীতবিতান

এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার।ও যে ভেঙেছে তোর দ্বার॥আসে নি ও ভিক্ষা নিতে, না না না— লড়াই করে নেবে জিতেপরানটি তোমার॥মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে,ও যে আসছে বীরের সাজে।আধেক নিয়ে ফিরবে না রে, না না না— যা আছে সব একেবারেকরবে অধিকার॥

Comments

Loading comments…