পূজা — ২১২

গীতবিতান

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।এ জীবন পুণ্য করো দহন-দানে॥আমার এই দেহখানি তুলে ধরো,তোমার ওই দেবালয়ের প্রদীপ করো—নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে॥আঁধারের গায়ে গায়ে পরশ তবসারা রাত ফোটাক তারা নব নব।নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,যেখানে পড়বে সেথায় দেখবে আলো—ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে॥

Comments

Loading comments…