পূজা — ২১৩

গীতবিতান

ওরে, কে রে এমন জাগায় তোকে?ঘুম কেন নেই তোরই চোখে?

চেয়ে আছিস আপন-মনে— ওই যে দূরে গগন-কোণেরাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে।রক্তশতদলের সাজিসাজিয়ে কেন রাখিস আজি?কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে—জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তোর ঘরে ঢোকে॥

Comments

Loading comments…