পূজা — ২১৪
গীতবিতান
আঘাত করে নিলে জিনে,কাড়িলে মন দিনে দিনে॥সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে—বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে॥তুফান দেখে ঝড়ের রাতেছেড়েছি হাল তোমার হাতে।বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে—যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে॥
Comments
Loading comments…