পূজা — ২১৫

গীতবিতান

ওগো আমার প্রাণের ঠাকুর,তোমার প্রেম তোমারে এমন ক’রে করেছে নিষ্ঠুর॥তুমি বসে থাকতে দেবে না যে, দিবানিশি তাই তো বাজেপরান-মাঝে এমন কঠিন সুর॥ওগো আমার প্রাণের ঠাকুর,তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধুর।তোমার খোঁজা খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে,আরাম যত করে কোথায় দূর॥

Comments

Loading comments…