পূজা — ২১৭
গীতবিতান
ও নিঠুর, আরো কি বাণ তোমার তুণে আছে?তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে॥আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো—কোথাও কিছু আঘাত লাগে পাছে॥আমি মারকে তোমার ভয় করেছি ব’লেতাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।যে দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো—মরণকে প্রাণ বরণ করে বাঁচে।
Comments
Loading comments…