পূজা — ২২
গীতবিতান
হেথা যে গান গাইতে আসা, আমার হয় নি সে গান গাওয়া—আজও কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে চাওয়া।আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা,শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা।আজও ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া।আমি দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী,কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের ধ্বনিখানি—আমার দ্বারের সমুখ দিয়ে সে জন করে আসা-যাওয়া।শুধু আসন পাতা হল আমার সারাটি দিন ধ’রেঘরে হয় নি প্রদীপ জ্বালা, তারে ডাকব কেমন করে।আছি পাবার আশা নিয়ে, তারে হয় নি আমার পাওয়া।
Comments
Loading comments…