পূজা — ২২৩
গীতবিতান
এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো।এমনি ক’রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো॥আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে,আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো॥যখন থাকে অচেতনে এ চিত্ত আমারআঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে,বজ্রে তোলো আগুন ক’রে আমার যত কালো।
Comments
Loading comments…