পূজা — ২২৪

গীতবিতান

আরো আঘাত সইবে আমার, সইবে আমারো।আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো॥

যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরম তানে,নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো॥লাগে না গো কেবল যেন কোমল করুণা,মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না।জ্ব’লে উঠুক সকল হতাশ, গর্জি উঠুক সকল বাতাস,জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো॥

Comments

Loading comments…