পূজা — ২২৬
গীতবিতান
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন—দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন।ঘন ঘন দামিনী-ভুজঙ্গ-ক্ষত যামিনী,অম্বর করিছে অন্ধনয়নে অশ্র-বরিষন॥ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস,আনন্দে জাগাও অন্তরে শকতি।অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিতমহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ॥
Comments
Loading comments…