পূজা — ২৩৪

গীতবিতান

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ—হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো॥

দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র—মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ॥দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত,শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত।তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যেপ্রস্তরশৃঙ্খলোন্মুক্ত ত্যাগের প্রবাহ॥

Comments

Loading comments…