পূজা — ২৩৮
গীতবিতান
প্রাণে গান নাই, মিছে তাই ফিরিনু যেবাঁশিতে সে গান খুঁজে।প্রেমেরে বিদায় ক’রে দেশান্তরেবেলা যায় কারে পূজে॥বনে তোর লাগাস আগুন, তবে ফাগুন কিসের তরে—বৃথা তোর ভস্ম-’পরে মরিস যুঝে॥ওরে, তোর নিবিয়ে দিয়ে ঘরের বাতিকী লাগি ফিরিস পথে দিবারাতি—যে আলো শতধারায় আঁখিতারায় পড়ে ঝ’রেতাহারে কে পায় ওরে নয়ন বুজে?!
Comments
Loading comments…