পূজা — ২৪

গীতবিতান

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে।ঐ যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকাডাকি,অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে।আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।আজকে এলে নতুন বেশে তালের বনে মাঠের শেষে,অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে।

Comments

Loading comments…