পূজা — ২৪০

গীতবিতান

আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি,তুমি হে মহাসুন্দর, জীবননাথ॥

শোকে দুখে তোমারি বাণী জাগরণ দিবে আনি,নাশিবে দারুণ অবসাদ॥চিত মন অর্পিনু তব পদপ্রান্তে–শুভ্র শান্তিশতদল-পুণ্যমধু-পানেচাহি আছে সেবক, তব সুদৃষ্টিপাতেকবে হবে এ দুখরাত প্রভাত॥

Comments

Loading comments…