পূজা — ২৪৩

গীতবিতান

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই—দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই॥সে-সব চাওয়া সুখে দুখে ভেসে বেড়ায় কেবল মুখে,গভীর বুকেযে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই॥বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে—ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর-আলোতেপ্রাণের স্রোতে—অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই॥

Comments

Loading comments…