পূজা — ২৪৬
গীতবিতান
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে,কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে,যেন এই কথাটি বাজে মনের সুরে—তুমি আমার কাছে এসেছ।কভু মধুর রসে ভরে হৃদয়খানি,কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী,তবু নিত্য যেন এই কথাটি জানি—তুমি স্নেহের হাসি হেসেছ॥ওগো, কভু সুখের কভু দুখের দোলেমোর জীবন জুড়ে কত তুফান তোলে,যেন চিত্ত আমার এই কথা না ভোলে—তুমি আমায় ভালোবেসেছ।যবে মরণ আসে নিশীথে গৃহদ্বারেযবে পরিচিতের কোল হতে সে কাড়ে,যেন জানি গো সেই অজানা পারাবারেএক তরীতে তুমিও ভেসেছ॥
Comments
Loading comments…