পূজা — ২৫০

গীতবিতান

দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন—গেয়ে চলি তবু তাঁর করুণার গান॥খুলে রেখেছেন তাঁর অমৃতভবনদ্বার—শ্রান্তি ঘুচিবে, অশ্র মুছিবে, এ পথের হবে অবসান॥আনস্তের পানে চাহি আনন্দের গান গাহি—ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে।অনন্ত আলয় যার কিসের ভাবনা তার—নিমেষের তুচ্ছ ভারে হব না রে ম্ৰিয়মাণ॥

Comments

Loading comments…