পূজা — ২৫৪

গীতবিতান

এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।তার হৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে॥নিশীথরাতের নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পূরে,যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে॥

যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণেগানের টানে মিলুক এসে তোমার চরণে।বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি—একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে॥

Comments

Loading comments…