পূজা — ২৬২

গীতবিতান

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানিনে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥সবুজ-নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে,জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥এমনি করে চলতে পথে ভবের কুলেদুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।সে ফুলগুলি চেতনাতে গেঁথে তুলিস দিবস-রাতে,দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি—নে রে ও মন, নে রে আপন প্রাণে টানি॥

Comments

Loading comments…