পূজা — ২৬৪

গীতবিতান

শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে,ধ্বনিল শুভ জাগরণগীত।অরুণরুচি আসনে চরণ তব রাজে,মম হৃদয়কমল বিকশিত॥_গ্রহণ কর’ তারে তিমিরপরপারে,বিমলতর পুণ্যকরপরশ-হরষিত॥

Comments

Loading comments…