পূজা — ২৭৭

গীতবিতান

বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুরগম্ভীরতর তানে প্রাণে মম—দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়ে॥বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা—বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝেঅনুখন আনন্দবায়ে॥

Comments

Loading comments…