পূজা — ২৯৬

গীতবিতান

জীবনে যত পূজা হল না সারাজানি হে জানি তাও হয় নি হারা॥যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতেযে নদী মরুপথে হারালো ধারাজানি হে জানি তাও হয় নি হারা।জীবনে আজো যাহা রয়েছে পিছেজানি হে জানি তাও হয় নি মিছে।

আমার অনাগত আমার অনাহততোমার বীণাতারে বাজিছে তারা—জানি হে জানি তাও হয় নি হারা॥

Comments

Loading comments…