পূজা — ২৯৭
গীতবিতান
জানি জানি কোন্ আদি কাল হতেভাসালে আমারে জীবনের স্রোতে—সহসা, হে প্রিয়, কত গৃহে পথেরেখে গেছ প্রাণে কত হরষন॥কতবার তুমি মেঘের আড়ালেএমনি মধুর হাসিয়া দাঁড়ালে,অরুণকিরণে চরণ বাড়ালে,ললাটে রাখিলে শুভ পরশন॥সঞ্চিত হয়ে আছে এই চোখেকত কালে কালে কত লোকে লোকেকত নব নব আলোকে আলোকেঅরূপের কত রূপদরশন।কত যুগে যুগে কেহ নাহি জানেভরিয়া ভরিয়া উঠেছে পরানেকত সুখে দুখে কত প্রেমে গানেঅমৃতের কত রসবরষন॥
Comments
Loading comments…