পূজা — ৩০১
গীতবিতান
ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ—ওরে দীন, তুই জোড়কর করি কর্ তাহা দরশন॥মিলনের ধারা পড়িতেছে ঝরি, বহিয়া যেতেছে অমৃতলহরী,ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্-বরিষন॥ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে,সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।চারি দিকে তাঁর শান্তিসাগর স্থির হয়ে আছে ভরি চরাচর—ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন॥
Comments
Loading comments…