পূজা — ৩০৫
গীতবিতান
সফল করো হে প্রভু আজি সভা, এ রজনী হোক মহোৎসবা॥বাহির অন্তর ভুবনচরাচর মঙ্গলডোরে বাঁধি এক করো—শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পুণ্যপ্রভা॥অভয়দ্বার তব করো হে অবারিত, অমৃত-উৎস তব করো উৎসারিত,গগনে গগনে করো প্রসারিত অতিবিচিত্র তব নিত্যশোভা।সব ভকতে তব আনো এ পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে,রাজ-অধীশ্বর, তব চিরসম্পদে সব সম্পদ করো হতগরবা॥
Comments
Loading comments…