পূজা — ৩১
গীতবিতান
কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি—একলা ঘাটে রইব না গো পড়ি।আমার সুরের রসিক নেয়েতারে ভোলাব গান গেয়ে,পারের খেয়ায় সেই ভরসায় চড়ি।
পার হব কি নাই হব তার খবর কে রাখে—দুরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।ওগো তোমরা মিছে ভাব’,আমি যাবই যাবই যাব—ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি।
Comments
Loading comments…