পূজা — ৩১৫

গীতবিতান

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রেএই খসে যাবার, ভেসে যাবার, ভাঙবারই আনন্দে রেপাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগনমাঝেমরণবীণায় কী সুর বাজে তপন-তারা-চন্দ্রে রে—জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে জ্বলবারই আনন্দে রে॥

পাগল করা গানের তানে ধায় যে কোথা কেই বা জানে,চায় না ফিরে পিছন-পানে, রয় না বাঁধা বন্ধে রে—লুটে যাবার, ছুটে যাবার, চলবারই আনন্দে রে।সেই আনন্দ-চরণ-পাতে ছয় ঋতু যে নৃত্যে মাতে,প্লাবন বহে যায় ধরাতে বরন গীতে গন্ধে রেফেলে দেবার, ছেড়ে দেবার, মরবারই আনন্দে রে।

Comments

Loading comments…