পূজা — ৩১৬
গীতবিতান
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকেপ্লাবিত করিয়া নিখিল দ্যুলোকে ভূলোকেতোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধমুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ,জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥চেতনা আমার কল্যাণরসসরসেশতদলসম ফুটিল পরম হরষেসব মধু তার চরণে তোমার ধরিয়া॥নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তেউদার উষার উদয়-অরুণকান্তি,অলস আঁখির আবরণ গেল সরিয়া॥
Comments
Loading comments…