পূজা — ৩২
গীতবিতান
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পিয়েছিলে,আমার গাঁথা স্বপন-মালা কখন চেয়ে নিয়েছিলে।মন যবে মোর দূরে দূরেফিরেছিল আকাশ ঘুরেতখন আমার ব্যথার সুরেআভাস দিয়ে গিয়েছিলে।যবে বিদায় নিয়ে যাব চলেমিলন-পালা সাঙ্গ হলেশরৎ-আলোয় বাদল-মেঘেএই কথাটি রইবে লেগে—এই শ্যামলে এই নীলিমায়আমায় দেখা দিয়েছিলে।
Comments
Loading comments…