পূজা — ৩২২

গীতবিতান

বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।সব গগন উদ্‌বেলিয়া— মগন করি অতীত অনাগতআলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ॥তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,চমকি কম্পিছে চেতনাধারা,আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয়বিহঙ্গ॥

Comments

Loading comments…