পূজা — ৩২৬

গীতবিতান

আনন্দধারা বহিছে ভুবনে,দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে॥পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া—সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি—নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে॥বসিয়া আছ কেন আপন-মনে,স্বার্থনিমগন কী কারণে?চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানিপ্রেম ভরিয়া লহো শূন্য জীবনে॥

Comments

Loading comments…