পূজা — ৩৩১ রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941) গীতবিতান হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল, শুন সবে জগতজনে॥কী হেরিনু শোভা, নিখিলভুবননাথচিত্ত-মাঝে বসি স্থির আসনে॥
Comments
Loading comments…