পূজা — ৩৩৩

গীতবিতান

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ॥হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনেতাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে॥সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে—করুণা তোমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে—সহসা দেখিনু নয়ন মেলিয়ে,এনেছ তোমারি দুয়ারে॥

Comments

Loading comments…