পূজা — ৩৪

গীতবিতান

তোমায় আমায় মিলন হবে ব’লে আলোয় আকাশ ভরা।তোমায় আমায় মিলন হবে ব’লে ফুল্ল শ্যামল ধরা।তোমায় আমায় মিলন হবে ব’লেরাত্রি জাগে জগৎ লয়ে কোলে,উষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা।চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে।কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে।তোমায় আমায় মিলন হবে ব’লেযুগে যুগে বিশ্বভুবনতলেপরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা।

Comments

Loading comments…