পূজা — ৩৪১

গীতবিতান

আজি মর্মরধ্বনি কেন জাগিল রে!মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলেথরথর কম্পন লাগিল রে॥কোন্ ভিখারি হায় রে এল আমারি এ অঙ্গনদ্বারে,বুঝি সব মন ধন মম মাগিল রে॥হৃদয় বুঝি তারে জানে,কুসুম ফোটায় তারি গানে।আজি মম অন্তরমাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে,তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে॥

Comments

Loading comments…