পূজা — ৩৫

গীতবিতান

প্রভু, তোমার বীণা যেমনি বাজেআঁধার-মাঝেঅমনি ফোটে তারা।যেন সেই বীণাটি গভীর তানেআমার প্রাণেবাজে তেমনিধারা।তখন নূতন সৃষ্টি প্রকাশ হবেকী গৌরবেহৃদয়-অন্ধকারে।

তখন স্তরে স্তরে আলোকরাশিউঠবে ভাসিচিত্তগগনপারে।তখন তোমারি সৌন্দর্যছবি,ওগো কবি,আমায় পড়বে আঁকা—তখন বিস্ময়ের রবে না সীমা,ওই মহিমাআর যাবে না ঢাকা।তখন তোমারি প্রসন্ন হাসিপড়বে আসিনবজীবন-’পরে।তখন আনন্দ-অমৃতে তবধন্য হবচিরদিনের তরে।

Comments

Loading comments…