পূজা — ৩৫৫
গীতবিতান
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদতোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥মেঘের কলস ভ’রে ভ’রে প্রসাদবারি পড়ে ঝ’রে,সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ—তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥
তৃণ যে এই ধুলার ’পরে পাতে আঁচলখানি,এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে,এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ—তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥
Comments
Loading comments…