পূজা — ৩৫৭

গীতবিতান

যে থাকে থাক-না দ্বারে, যে যাবি যা-না পারে॥যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকিএকা তুই চলে যা রে॥কুঁড়ি চায় আঁধার রাতে শিশিরের রসে মাতে।ফোটা ফুল চায় না নিশা প্রাণে তার আলোর তৃষা,কাঁদে সে অন্ধকারে॥

Comments

Loading comments…