পূজা — ৩৫৮

গীতবিতান

আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে!সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে॥গাছেরা ভরে নিল সবুজ পাতায়,ধরণী ধরে নিল আপন মাথায়।

ছেলেরা সকল গায়ে নিল মেখে,পাখিরা পাখায় পাখায় নিল এঁকে।ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে,মায়েরা দেখে নিল ছেলের মুখে॥সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে,সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে।সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতেবহিল মরণরূপী জীবনস্রোতে।সে যে ওই ভাঙাগড়ার তালে তালেনেচে যায় দেশে দেশে কালে কালে॥

Comments

Loading comments…