পূজা — ৩৬
গীতবিতান
তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালেপ্রভু, আমার জীবনে।তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালেপ্রভু, গভীর গোপনে।দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি,অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালেআমার রাতের স্বপনে।আমার হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,সে যে তোমার বাঁশরি।আমি শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী—খোলা পাব দুয়ারখানিরাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালেতোমার করুণ কিরণে।
Comments
Loading comments…