পূজা — ৩৬০

গীতবিতান

এমনি করে ঘুরিব দূরে বাহিরে,আর তো গতি নাহি রে মোর নাহি রে॥যে পথে তব রথের রেখা ধরিয়াআপনা হতে কুসুম উঠে ভরিয়া,চন্দ্র ছুটে, সূর্য ছুটে, সে পথতলে পড়িব লুটে—সবার পানে রহিব শুধু চাহি রে।তোমার ছায়া পড়ে যে সরোবরে গোকমল সেথা ধরে না, নাহি ধরে গো।জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে,ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে।যে বাঁশিখানি বাজিছে তব ভবনেসহসা তাহা শুনিব মধু পবনে।তাকায়ে রব দ্বারের পানে, সে তানখানি লইয়া কানেবাজায়ে বীণা বেড়াব গান গাহি রে॥

Comments

Loading comments…