পূজা — ৩৬৪
গীতবিতান
প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি।এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী॥যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে,যেখানে যে আছে কেহই রবে না বাকি॥আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে,তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে।তোমা সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়াই কেঁদে কেঁদেক্ষণেকতরে ঘুচাতে তাই তোমারে ডাকি।
Comments
Loading comments…