পূজা — ৩৬৮

গীতবিতান

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতেআজি এ মঙ্গলপ্রভাতে॥উদয়গিরি হতে উচ্চে কহো মোরে: তিমির লয় হল দীপ্তিসাগরে—স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রেসতেজ উন্নত শোভাতে॥বাহির করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে।নিবিড় আবরণ করো বিমোচন, মুক্ত করো সব তুচ্ছ শোচন,ধৌত করো মম মুগ্ধ লোচন তোমার উজ্জ্বল শুভ্ররোচননবীন নির্মল বিভাতে।

Comments

Loading comments…